শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

না’গঞ্জে খোঁজ মিললো বিজয়নগরের সেই ভাইস চেয়ারম্যান প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৩০ মে) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকারকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে বিজয়নগরে আনা হচ্ছে। তবে  কীভাবে কী হয়েছে, মূল ঘটনা তাকে নিয়ে আসার পরই নিশ্চিত বলা যাবে।

এঘটনায় প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, ৫ জুন চতুর্থ ধাপে বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী নারী ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে নির্বাচন করছেন। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান তিনি।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নে ২ সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারে যান তিনি। হরষপুরের ঋষিপাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় সহযোগী দুই নারী বাইরে আসেন, প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন।এর ১০ /২০ মিনিট পার হলেও প্রীতি বের হচ্ছেন না দেখে তারা ভেতরে যান। তখন আর তারা প্রীতিকে খূজে পাচ্ছিলেন না। এরপর বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে জানানো হয়।

এ ঘটনায় প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার সাধারণ ডায়েরি করেন। এতে তার স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে জিডিতে অভিযোগ করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...