শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

জননিরাপত্তা বিভাগ ও ইসি’র সচিব পদে নতুন মুখ

জাহাংগীর আলম (ডানে) ও শফিউল আজিম>ছবি: সংগৃহীত

 

 

অনলাইন ডেস্ক।।

 

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।অপরদিকে ইসি সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস  লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।

জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শফিউল আজিমকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১৫তম বিসিএস’র একজন বুদ্ধিদীপ্ত কর্মকর্তা।

আর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম জননিরাপত্তা বিভাগে সচিব পদে যাচ্ছেন এ বিভাগের বিদায়ী জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান তার স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন। চুক্তি ভিত্তিক থাকা মোস্তাফিজুর রহমানের মেয়াদ কয়েক দিনের মধ্যে শেষ হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ১৬ মে বাণিজ্য সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ তিন মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদল আনেন সরকার।এরপর নতুন বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন। অন্যদিকে সচিব পদে পদোন্নতি পেয়ে মৎস্য সচিব হিসেবে নিয়োগ পান বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার। এছাড়াও সচিব পদে পদোন্নতি পেয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান।

এই বছর আরও  কয়েকজন সচিবের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ফলে সচিব পদে আরও পরিবর্তন আসতে পারে। অবশ্য কোনো কোনো সচিব পদে কর্মকর্তারা চুক্তি ভিত্তিতে থাকতেও পারেন বলেও আলোচনা আছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...