ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলনের নেতা খুন মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি রায়হান কবির শতবর্ষী বৃদ্ধ প্রতিবন্ধী হাসান আলীর পাশে রূপগঞ্জের মানবিক ইউএনও আড়াইহাজারে পুকুরে ডুবে একসাথে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ টেকনাফে মাদকবিরোধী অভিযানে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করেছে সরকার একযোগে ফের তিন জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ আর নেই ‘এআই’ অটোফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন র‍্যাবের জালে টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-২ আজ থেকে ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’ ফের বদলে গেলো এয়ারটেল, এবার ‘সার্কেল’ নামে নবযাত্রা দুদকের নতুন চেয়ারম্যানের দায়িত্বে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলে সাক্ষর চূড়ান্ত, কার বেতন কত বাড়ল শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে বিনাশ্রম কারাদণ্ড নারায়ণগঞ্জ জেলা নাজিরের বিরুদ্ধে ভিত্তিহীন-মিথ্যা অপপ্রচারে লিপ্ত একটি কুচক্রী মহল ‘র‍্যাব’ বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শুরু; ইউএনও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত কোটি টাকার প্রকল্পের মাঝেও পুড়ছে সেন্টমার্টিনের কেয়াবন ভারতীয় ভিসার নামে সারাদেশে স্লট বাণিজ্যের সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি টাকা  নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত টেকনাফে যৌথবাহিনীর অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-১১ মৌলভীবাজারের মাথিউরা চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত-১০, গ্রেপ্তার-১ বিদ্যুৎ-গ্যাসের সংকট ১ বছরের মধ্যে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী আমীর খসরু সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের করুন মৃত্যু নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান: বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ, আটক-২ ফেনীর বহুল আলোচিত চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার র‍্যাব পরিবর্তন করে এসআরবি: খসড়া আইনের মতামতে মিলছে না সাড়া ‘আমার বাপেরে ওরা ১৫ জনে মিইল্লা কোপাইছে, আর আমরা দুই ভাই ওরে কোপাইছি’ ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য,নতুন রণতরি, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার কক্সবাজারে অপহরণ মামলায় কিশোরী ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভেড়ামারায় প্রমত্তা পদ্মার ভাঙনে ৯৫০ বিঘা জমি নদীগর্ভে বিলীন এসএসসি’তে শতভাগ ফেল করা, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ হবিগঞ্জে গ্যাস সংকটে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন প্রায় দেড় লাখ শ্রমিক সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হতাহত পুলিশের ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে দম্ভ দেখিয়ে মারধর করা আলোচিত ইউএনও’র শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি বসুন্ধরায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার প্রত্যেকেই নারায়ণগঞ্জের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক মাদক নিয়ন্ত্রণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান; আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মোট ৩টি মনোনয়নপত্র জমা: ইসি তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন-জনজীবন, বাসাবাড়িতে ভোগান্তি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই মন্ত্রীদের রদবদল; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি পুলিশে ফের বড় রদবদল, ৩ জেলায় নতুন এসপি নিয়োগ দিয়েছে সরকার  মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৪৬০ অভিবাসী বাংলাদেশি ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় ইজারাদারের কর্মচারীকে পেটালেন ইউএনও, দেশজুড়ে তোলপাড়  রাত ৮টার মধ্যে সকল মার্কেট-শপিংমল বন্ধ দায়িত্ব নেয়ার মাত্র নয় মাসে ফের নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বদলি না’গঞ্জে যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ; দিনে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ আটক-১ কুলাউড়ায় ডিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে গান পাউডারসহ ৯টি বিস্ফোরক উদ্ধার উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারের কুখ্যাত ডাকাত চক্র ‘সাদ্দাম গ্রুপ’-এর সদস্য হামিদ আটক কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নারায়ণগঞ্জ সদর ইউএনও’র মানবিকতায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ল্যাপটপ উপহার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রী ও ছেলের পর স্বামী মাইদুলের মৃত্যু নারায়ণগঞ্জে ৫ ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদকবিরোধী সমন্বয় সভা অনুষ্ঠিত, ‘বুধবার থেকে সাড়াশি অভিযান নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী তানিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী: পিবিআই  নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল স্কুল কর্তৃপক্ষ মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধে মানবিক সমাজ কল্যান পরিষদের পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন এবার চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন সিগারেটের দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের-৩ ঢাকা-সিলেটে মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত-৯ শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট যেভাব মিস করেছিলেন সালমান এফ রহমান দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী সোনারগাঁয়ের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ: বিভাগীয় কমিশনারের নারায়ণগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন প্রস্ফুটিত প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা নির্দিষ্ট কোনো মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত দক্ষিণ আফ্রিকায় অগ্নিকান্ডে নিহতদের লাশ আনা’সহ পূর্ণ সহায়তার আশ্বাস ইউএনও’র কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে দেশীয় মদসহ আটক-৪  দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশি নিহত

না’গঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে ওসমান পরিবার সমর্থিত ৩ প্রার্থীর ভরাডুবিতে সমালোচনার ঝড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৩৪২ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে প্রভাবশালী ওসমান পরিবার সমর্থিত ৩ প্রার্থীরই চরম ভরাডুবি হয়েছে। নির্বাচনে জেলার প্রভাবশালী দুই সংসদ সদস্যের প্রবল বিরোধিতার মুখেও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন চেয়ারম্যান পদে জাতীয় পার্টির নেতা মাকসুদ এবং ভাইস চেয়ারম্যান পদে আলমগীর ।

প্রভাবশালী ওসমান পরিবারের সমর্থিতদের এই ভরাডুবিকে নারায়ণগঞ্জের রাজনীতি অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

এবার বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন চারজন। তারা হলেন গতবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ (দোয়াত-কলম), দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি (বহিষ্কৃত) আতাউর রহমান মুকুল (চিংড়ি), জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেন (আনারস) এবং মাকসুদ পুত্র মাহমুদুল হাসান শুভ (হেলিকপ্টার) প্রতিক।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুইবারের ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির জেলার সভাপতি সানাউল্লাহ সানু উড়োজাহাজ প্রতীক, বন্দর উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম জুয়েল, টিউবওয়েল প্রতীক, মো. আলমগীর হোসেন,মাইক প্রতীক এবং মোশাঈদ রহমান, তালা প্রতীক।

সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে একজন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন,ফুটবল প্রতীক এবং অপরজন সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,কলস প্রতীক।

তবে বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের মাকসুদ হোসেন। ভাইস চেয়ারম্যান টিউবওয়েল প্রতীকের মো. আলমগীর হোসেন এবং ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ছালিমা হোসেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এমপি উপজেলা চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে বিজয়ী করার ঘোষণা দেন।এমপি  সেলিম ওসমান নিজে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেও তার নিজ দলের নেতা মাকসুদকে সমর্থন না দিয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের পক্ষে সকল অনুসারীদের কাজ করার নির্দেশ প্রদান করেছিলেন।

এর আগে, গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ চেয়ারম্যান হন। সে-সময় জয়ের পথ সুগম করতে তিনি সম্ভাব্য অন্য প্রার্থীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন সেলিম ওসমান।

এরপরে স্থানীয় আওয়ামী লীগের এক সিদ্ধান্তে বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদকে সমর্থন দিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান প্রার্থিতা প্রত্যাহার করে সরে দাড়ান। কিন্তু অটল থাকেন এক সময়ের সেলিম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত আতাউর রহমান মুকুল ও জাতীয় পার্টি নেতা মাকসুদ হোসেন এবং তার ছেলে।

পরবর্তীতে এ দুই অনুসারী নির্বাচন সরে না আসায় প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়েন এমপি সেলিম ওসমান। এরই বহিঃপ্রকাশ ঘটে, তার প্রয়াত বড় ভাই নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে। গত ৩০ এপ্রিল বন্দর উপজেলায় ওই মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে মুকুলকে উদ্দেশ্য করে এমপি সেলিম ওসমান বলেন, বিএনপির এক নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করে এই এলাকা থেকে নির্বাচন করার কলিজাটা কোথায় পায়? কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা? আপনার হাতে কি চুড়ি পরেছেন?’

এরপর অপর আরেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনকে ইঙ্গিত করেও বলেন, ‘একজন রাজাকার সন্তান,ভূমিদস্যুর পোস্টার কী করে এলাকায় লাগে, শত শত গাড়ি বের করে আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করে? জনগন অবজেকশন দিলে উনি বলেন, ‘সরি’ আর নির্বাচন কমিশন ওনাকে ছেড়ে দেন।নির্বাচন কমিশন আর প্রশাসনের লোকজন ঘুমিয়ে গেলে হবে না, এগুলো দেখতে হবে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাচনে তার পছন্দের তিন প্রার্থীর নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, আমার সহকর্মী এমএ রশীদ ভাই (চেয়ারম্যান প্রার্থী) একজন বীর মুক্তিযোদ্ধা। নাসিম ওসমান একজন বীর মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই নাসিম ওসমানের সহকর্মী সানাউল্লাহ সানু (ভাইস-চেয়ারম্যান প্রার্থী)। আমাদের ছোট শান্তা আমাদের মেয়ের মতো। এছাড়াও এইখানে চারজন ইউপি চেয়ারম্যান আছেন, মাত্র একজন মুখ খুলে বললেন কিন্তু, বাকীরা কেনো বললেন না। কিন্তু ওনারা প্রতিজ্ঞা করে বলেছেন, এই চার ইউনিয়ন থেকে সমস্ত ভোট স্বাধীনতার পক্ষে যাবে।’

একই অনুষ্ঠানে আরেক প্রভাবশালী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ‘এখানে এসে শুনলাম, কেউ কেউ এমন এমন বক্তব্য দিচ্ছেন আর এমন এমন কথা বলছেন, ওই কথাগুলো যদি আমলে নেই তাহলে আগামীকাল থেকে কেউ মাঠে নামতে পারবেন না। আমি সেলিম ওসমান না, আমরা জানি কী করতে হবে। আমরা চাই অবাদ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। যার কপালে লেখা আছে,জনগন যাকে চাইবে, সে পাস করবে। কিন্তু কথাবার্তা শালীনতা ও সীমানার মধ্যে রাখেন।’

তবে এমপি শামীম ওসমান প্রকাশ্যে কোনো প্রচারণায় না থাকলেও তার অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ ও সানাউল্লাহ সানুর পক্ষে নির্বাচনে কাজ করেছেন।

অন্যদিকে, ভাইস-চেয়ারম্যান পদে নাসিম ওসমানের পরিবারের সদস্যরা সমর্থন দেন মোশাঈদ রহমান মুকিতকে। নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও ছেলে আজমেরী ওসমানও   তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

নির্বাচনে প্রভাবশালী ওসমান পরিবারের পছন্দের তিনজন প্রার্থীরই পরাজিত হয়েছেন। চেয়ারম্যান পদে এমএ রশিদ পেয়েছেন ১৪ হাজার ৮৩৮ ভোট। বিপরীতে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাকসুদ। তিনি সর্বমোট পেয়েছেন ২৯ হাজার ৮৭৩ ভোট।

অপর প্রার্থী আতাউর রহমান মুকুল ১২ হাজার ৬২২ ভোট এবং মাহমুদুল হাসান শুভ ২৫৫ ভোট পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে মো. আলমগীর ১৭ হাজার ৬০৬ ভোট বিজয়ী হয়েছেন। অপরদিকে ওসমান পরিবারের সমর্থিত দুই প্রার্থী সানাউল্লাহ সানু পেয়েছেন ১৭ হাজার ১ ভোট এবং মোশাঈদ রহমান মুকিত ৮ হাজার ৪০৬ ভোট পেয়েছেন।

তবে উল্লেখ্য যে,  মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সেলিম ওসমানের পছন্দের প্রার্থী ছালিমা হোসেন ২৯ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত কলস প্রতীকের প্রার্থী মাহমুদা আক্তার ২৬ হাজার ২৮৪ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

না’গঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে ওসমান পরিবার সমর্থিত ৩ প্রার্থীর ভরাডুবিতে সমালোচনার ঝড়

আপডেট সময়- ০৫:১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪