শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

১৫ই আগস্ট ঘিরে কোনো ধরনের হুমকি নাশকতার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট।।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে দেশে জঙ্গি হামলা কিংবা অন্য কোনো নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শোক দিবসে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলে মন্তব্য করেন তিনি।

১৪ আগষ্ট সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা গ্রহণ করা হবে।

সামনে জাতীয় নির্বাচন। তাই এই বছর ১৫ই আগস্টে অন্যান্য যেকোনো বছরের তুলনায় জমায়েত বেশি হবে। সেদিক চিন্তা করেই নিরাপত্তা নেয়া হয়েছে, যেন অতিরিক্ত জমায়েতের কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

তিনি জানান, শোক দিবসের শুরুতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা জানাবেন। সেই দিকটি বিবেচনা করে দুই স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর জন্য এক ধরনের নিরাপত্তা এবং জনগণের জমায়েতের জন্য আরেক ধরনের নিরাপত্তা।

মহাসড়কেও যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। গোলাম ফারুক বলেন, দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। কয়েকদিন আগেও সিলেটে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়া গেছে।

সেই দিক বিবেচনা করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। ১২ই আগস্ট থেকে ব্লক রেইড চলছে। বিভিন্ন হোটেল, মেস এবং বাসায় অভিযান চালানো হচ্ছে, যেন কোনো দুষ্কৃতিকারী কোথাও আশ্রয় নিতে না পারে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...