শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

আমরা আগুন-সন্ত্রাসে বিশ্বাস করি না, আমাদের শক্তি এ দেশের জনগণ: কাদের

সমকালীন কাগজ প্রতিবেদক।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা অস্ত্রবাজি করে ক্ষমতায় আসিনি, কাজেই আমরা অস্ত্রের ওপরও নির্ভরশীল নই। আমরা আগুন-সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের শক্তি এ দেশের জনগণ।’
মঙ্গলবার(১ আগষ্ট) দুপুরে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘উত্তরবঙ্গকে ঘিরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তাঁর স্বপ্নের সোনার বাংলার গল্প শোনাবেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাচে-কানাচে, ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত উদ্দীপনা সাড়া জেগেছে। মনে হচ্ছে এই সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে। এই জনসমুদ্র মহাসমুদ্রে রূপ নেবে। রংপুরের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল।’
সেতুমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন কর্মকান্ড হয়েছে, তাতে অপশক্তি  যতই ষড়যন্ত্র করুক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু  নির্বাচন হলে রংপুরসহ দেশের ৭০ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করে আছে।
তিনি বলেন, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, স্বাধীনতার আদর্শের বাংলাদেশকে, বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জয় বাংলার বাংলাদেশকে, আমরা দুর্বৃত্তদের হাতে কোনো অবস্থাতেই তুলে দিতে পারি না। এটাই আমাদের শপথ।’
এর আগে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...