শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি।।

 

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে টঙ্গীর মধুমিতা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় টঙ্গীর বৌ-বাজার এলাকায় রেললাইন পারাপার হতে যান ওই যুবক।এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার পরনে ছিলো কালো প্যান্ট ও শার্ট।

দুর্ঘটনায় ওই যুবকের মাথা ও দেহের কিছু অংশ থেতলে যায়। রাত আটটার দিকে স্থানীয়রা পুলিশে খবর পাঠালে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...