শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে অভিযুক্ত ১৭ আসামি গ্রেফতার

এম জি রাব্বুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম দায়িত্বভার গ্রহণের পর থেকে এ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। একজন সুদক্ষ এবং স্মার্ট পুলিশ সুপার হিসেবে ইতিমধ্যেই এলাকার  নাগরিক সমাজের কাছে প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন তিনি। শুধু তাই নয়, নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি এরই মধ্যে তিনি কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। জেলার বিভিন্ন স্থানে যেমন নদীর ঘাটের পাশে, চায়ের দোকানের সামনে যাতায়াত কারী পথচারীদের বসার স্থানে লিটল ফ্রী লাইব্রেরী স্থাপন করে সেখানে বই পড়ার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও বর্তমানে সবুজ করি কুড়িগ্রাম প্রতিপাদ্যে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করে সকলের কাছে প্রশংসিত হয়েছেন।

ব্যতিক্রমী বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলার প্রতিটি থানায় নিয়মিত তদারকি করছেন। যার ফলশ্রুতিতে প্রতিদিনই কোনো না কোন অপরাধী আইনের আওতায় নিয়ে আসছে।

এদিকে নিয়মিত পুলিশি অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (কুড়িগ্রাম-০১, রাজারহাট-০১, উলিপুর-০১, ভূরুঙ্গামারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (রাজারহাট-০১, ভূরুঙ্গামারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৬ জন (নাগেশ্বরী-০৩, ভূরুঙ্গামারী-১, রৌমারী-০২), পূর্বের মামলায় ০৩ জন (উলিপুর-০১, চিলমারী-০১, কচাকাটা-০১), ১৫১ ধারায় ০১ জন (কচাকাটা), ৩৪ ধারায় ০১ জন (কুড়িগ্রাম) সহ মোট ১৭ জন আসামী গ্রেফতার করে।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...