শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

৫.৭৫ কোটি আয় করেছে ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক রিপোর্ট।।

 

 

ঢাকাই সিনেমার শীর্ষস্থানীয় দর্শকপ্রিয় নায়ক শাকিব খান ও ভারতের ইধিকা অভিনীত এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ দেশের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশে বাজিমাত করেছে। যেখানেই এটি মুক্তি পেয়েছে সেখানেই সিনেমা প্রেমীদের ঢল নেমেছে।
এবার ঢাকাই চলচ্চিত্রে ‘প্রিয়তমা’ যে ধরনের ইতিহাস সৃষ্টি করেছে তা সত্যিই সিনেমা সংশ্লিষ্টদের মনে আবারও আশার আলোর স্বপ্ন দেখাচ্ছে। সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদে, এরই মধ্যে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এটি বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। এটি ইতোমধ্যে  ব্লক বাস্টার সিনেমা হিসেবে খ্যতি লাভ করেছে।

আজ (২১ জুলাই) ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ তার ফেসবুক স্টাটাসে এই সব তথ্য প্রকাশ করেছেন। ভার্সেটাইল মিডিয়া ডিস্ট্রিবিউশন এই তথ্য জানিয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন এ মুভির নির্মাতা।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।
সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াৎ, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ আরো অনেকে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...