শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

না’গঞ্জ শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক সহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়া ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। ফতুল্লায় ফকির গ্রুপে আগুন নেভাতে যাওয়ার পথে গাড়ীর চালক হঠাৎ স্ট্রোক করে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এসময় ফায়ার সার্ভিসের গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে অন্যান্য কয়েকটি গাড়ীতে ধাক্কা দেয় এসময় গাড়ি চাপায় একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে,  নিহত ফায়ার সার্ভিসের ড্রাইভারের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ড্রাইভারের দায়িত্বে ছিলেন। অপরদিকে চাপায় নিহত পথচারীর নাম পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চাষাড়াস্থ মোড়ে সান্তনা মার্কেটের সামনে এ ভয়াবহ  দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, ফতুল্লার বিসিকে ফকির গ্রুপ নামক একটি শিল্প কারখানায় আগুন লাগার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুততম ঘটনাস্থলে যাওয়ার সময়ে সান্তনা মার্কেটের সামনে চালক হঠাৎ স্ট্রোক করে ঘটনা স্থলে মৃত্যু বরন করে। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে গিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটো রিকশাকে চাপা দেয়। এসময় আনন্দ পরিবহনের একটি গাড়ির নিচে চাপা পড়ে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের উপ-পরিচালক আকতারুজ্জামান জানান, গাড়ি চালক জাহাঙ্গীর ঘটনাস্থলেই মৃত্যু বরন করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...