শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

সিলেটে-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

অনলাইন ডেস্ক।।

 

সিলেটের নজিরবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার (৭ জুন) ভোর ৬টার দিকে সিলেটের নাজিরবাজার বাজারের কাছে এ দূর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের কারোই নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, প্রায় ২৫/৩০ জন শ্রমিক বহনকারী পার্শ্ববর্তী ওসমানীনগরের গোয়ালাবাজারে যাচ্ছিলো একটি পিকআপভ্যান। ভোর ৬টার দিকে নাজিরবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা ১২ জন শ্রমিক নিহত হন।

এ ঘটনায় দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা গণমাধ্যমকে জানান, একটি বড় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...