শিরোনাম
প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময়

ব্যাং‌কের সকল শাখায় ছেঁড়া-ফাটা নোট নিতে হবে

অনলাইন ডেস্ক।।

 

 

তফসিল ব্যাংকের সকল শাখা সমূহে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ কর‌তে হ‌বে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিটি শাখাগু‌লো‌তে গ্রাহক যাতে সহ‌জে দেখ‌তে পান, এমন জায়গায় ছেঁড়া-ফাটা নোট গ্রহণের নো‌টিশ দি‌তে হ‌বে।

মঙ্গলবার (২০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে একটি নির্দেশনা জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কা‌ছে প্রেরন করা হয়েছে।

তফসিলি ব্যাংকগুলোকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, ২০১৩ সালে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রের পরিশিষ্ট-‘ক’ এর ১ নং অনুচ্ছেদে ব্যাংকের প্রত্যেক শাখায় জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ”ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়” মর্মে নোটিশ স্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু, এ বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে পরিচালিত আকস্মিক পরিদর্শন এবং গ্রাহকদের নানান অভিযোগের ভিত্তিতে তফসিলি ব্যাংকের অধিকাংশ শাখা এই সংক্রান্ত নোটিশ স্থাপন না করাসহ উক্ত পরিপত্রের অন্যান্য নির্দেশনা পরিপালন করছে না মর্মে পরিলক্ষিত ও দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরো বলা হয়, ব্যাংকের প্রত্যেক শাখায় প্রতিটি আবশ্যিকভাবে কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন সকল স্থানে ”ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়” মর্মে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত নোটিশ অবিলম্বে স্থাপন করাসহ পরিপত্রে বর্ণিত বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য পুনরায় নির্দেশনা প্রদান করা হলো।যে সকল তফসিল ব্যাংক সমূহ এ নির্দেশনা পালন করতে ব্যার্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...