অনলাইন ডেস্ক।।
দাম্পত্য জীবনের নানান ধরনের টানাপড়েনের মাঝেই একমাত্র ছেলের ১০ মাস উদযাপন করেছেন রাজ-পরী দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের সেই ভিডিও শেয়ার করেন জনপ্রিয় হার্টথ্রব অভিনেত্রী পরীমনি। আর এতেই ফের তারা এক হয়েছেন মনে করে ব্যাপক উচ্ছ্বসিত হন তার ভক্তরা। তবে তাদের সেই আনন্দে পানি ঢেলে দিলেন অভিনেত্রী পরীমণি নিজেই।
সোমবার (১২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জন্মদিন শেষে রাজ চলে গেছেন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।
পাঠকদের জন্য পরীমনির স্টাটাস হুবুহু তুলে ধরা হল..
আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন। কিন্তু সব কি আর সবসময় এক হয়?
আমরা একসাথে দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানব না।
নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে রাজ্য। বর্তমানে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও সন্তানের জন্য ফের একসঙ্গে হয়েছিলেন এই তারকা দম্পতি তাদের ছেলে রাজ্য'র জন্মদিনে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.