শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

সাংবাদিক নাদিম হত্যাকান্ড: আটক আরও ৪

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।।

 

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে বর্বরোচিত হত্যার ঘটনায় আরও ৪ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ১০জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে আমি কথা বলেছি দ্রুত মামলা হবে। এই হত্যাকান্ডের ঘটনায় আগে দুই ধাপে ৬ জনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে আরও ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছি। তদন্তের সার্থে এখনো কারো নাম বলতে পারছি না।
প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় এক দল দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরে এলাকাবাসী  ময়মনসিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।জানা গেছে দীর্ঘদিন ধরে  তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...