শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

অনলাইন ডেস্ক।।

 

তীব্র দাবদাহের কারণে প্রাথমিক ৪ দিন এবং মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ দিনের ছুটি দিয়েছিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।দেশের তাপ দাহ  পরিবর্তন ও স্বভাবিক হওয়ায় ছুটি শেষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছে আজ রোববার (১১ জুন)।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে জানা গেছে, বৃষ্টির পর যেহেতু তীব্র দাবদাহ কমে এসেছে তাই আপাতত ছুটি বাড়ানোর কোনো প্রয়োজন নেই। রোববার থেকে যথারীতি ফের ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন গণমাধ্যমকে জানান, তীব্র দাবদাহের কারণে বৃহস্পতিবার সারাদেশ এক দিনের ছুটি দেওয়া হয়েছিলো। গতকাল থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসায় রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

প্রসঙ্গত এর আগে, গত ৪ জুন তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইবতেদায়ী পর্যন্ত মাদ্রাসা বন্ধ করা হয়। এছাড়া যেসব দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিলো।

গত বৃহস্পতিবার (৮ জুন) দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর মাদ্রাসার দাখিল, কারিগরি অধিদপ্তরের অধীনে টেকনিক্যাল স্কুল-কলেজ বন্ধ দেওয়া হয়।

ছুটি না বাড়ালেও গরমের তীব্রতা থেকে বাচঁতে শিক্ষাপ্রতিষ্ঠানকে কিছু নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেসব নির্দেশনা মানতে হবে-

১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।
২. শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।
৩. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সঙ্গে পানি নিয়ে আসবে।
৪. শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
৫. শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...