শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

বিশ্বজয়ী আর্জেন্টাইন ফুটবলার মেসির জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।

 

বিশ্বজয়ী লিওনেল মেসির ৩৬তম জন্মদিন আজ। ১৯৮৭ সালে আজকের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।

বেশ কয়েকদিন আগে থেকেই বিশ্বের কোটি কোটি ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন ইন্টার মায়ামি এ তারকা।এবার বিশ্বকাপ জয়ের পর প্রথম জন্মদিন হওয়ায় বিশ্বজুড়ে চলছে বিশেষ সেলিব্রেশন পার্টি।

পিতা জর্জ মেসি ও সেলিয়া কুচেত্তিনির সংসারের তৃতীয় সন্তান হিসেবে জন্ম নেন এ বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসি। এখন যে মেসির পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব সেই মেসির শৈশবটা ছিল খুবই কঠিন।মাত্র ১১ বছর বয়সে তার শরীরে গ্রোথ হরমোনজনিত জটিলতা দেখা দেয়। সমস্যা আরও বাড়ে কারণ তার বাবা মার চিকিৎসা করার সামর্থ্য না থাকায়। সেই চিকিৎসার জন্যই বার্সেলোনা পাড়ি দেয় মেসির পরিবার।

মেসির সুপারস্টার হওয়াটা সেই বার্সাতেই ছিল বলেই হয়তো সৃষ্টিকর্তা স্পেনের এ শহরে নিয়ে যান মেসিকে। একাডেমি হয়ে মেসি ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনা মূল স্কোয়াডে সুযোগ পান। এরপরের গল্পটা কারোই  অজানা নয়,সকলেরই জানা। গত ২ দশকে ফুটবল শৈলীতে বিশ্বকে মোহিত করে রেখেছেন মেসি।

বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল আর পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে ১৭৫ ম্যাচে এখন পর্যন্ত নামের পাশে ১০৩ গোল এলএমটেন। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১০২৮ ম্যাচে ৮০৭ গোল করেছেন এই সুপারস্টার।

বার্সেলোনার হয়ে ক্লাব ইতিহাসে সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন মেসি। তার মধ্যে ১০টি লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ ও ৩টি ইউরোপিয়ান সুপার কাপের ট্রফি। পিএসজির হয়ে ফরাসি লিগ সহ ৩টি ট্রফি জিতেছেন মেসি।

২০২১ সালে কোপা আমেরিকা ট্রফি জিতে আর্জেন্টিনার হয়ে প্রথম ট্রফি জয়ের স্বাদ পান মেসি। এরপরই আসে সেই মাহেদ্রক্ষণ। অবশেষে ২০২২ সালে নিজের প্রথম বিশ্বকাপ ট্রফি জিতে সব অপূর্ণতা ঘুচিয়ে ফেলেন মেসি। বিশ্ব চ্যাম্পিয়ন হবার পর প্রথম জন্মদিন নিশ্চিতভাবে অন্যগুলোর চেয়ে হবে বিশেষ। শুভ জন্মদিনের শুভেচ্ছা  লিওনেল মেসি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...