শিরোনাম
প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময়

বরিশাল সিটিতে নৌকার মাঝি খোকন সেরনিয়াবাত বিজয়ী 

বরিশাল প্রতিনিধি।।

 

 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকার মাঝি আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম পেয়েছেন ৩৩ হাজার ২২৮ ভোট।

নগরীর শিল্পকলা একাডেমিতে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সোমবার রাত সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা করেন।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৬ হাজার ৬৬৫ ভোট ও জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (গোলাপফুল) পেয়েছেন ২ হাজার ৫৪৬ ভোট।

এছাড়াও তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) ২ হাজার ৩৮১ ভোট, মো. আসাদুজ্জামান (হাতি) ৫২৯ ও মো. কামরুল আহসান রুপন (টেবিল ঘড়ি) ৭ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ১৯ নম্বর ওয়ার্ডে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এর আগে সকাল ৮টায় নগরীর রূপাতলী হাউজিং আ. রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...