শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মাত্র ৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম এলজিইডির সব কর্মকর্তাকে অফিসিয়াল সিম ও হোয়াটসঅ্যাপ সচল রাখার নির্দেশ এবার বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ ১২ কেজি এলপিজির দাম ফের বাড়ল ২২৩ টাকা টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবাসহ আটক-১২ টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৪ মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মাত্র ৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম এলজিইডির সব কর্মকর্তাকে অফিসিয়াল সিম ও হোয়াটসঅ্যাপ সচল রাখার নির্দেশ এবার বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ ১২ কেজি এলপিজির দাম ফের বাড়ল ২২৩ টাকা টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবাসহ আটক-১২ টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৪ মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

তীব্র দাবদাহে দেশের সকল মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার

অনলাইন ডেস্ক।।

তীব্র দাবদাহে দেশের সব মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার, রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজসহ দেশের কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে যাওয়ার ঘটনার পর বৃহস্পতিবার দেশের সকল মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার।

বুধবার(৭জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তীব্র দাবদাহ ও তাপ প্রবাহের সতর্ক বার্তার কারণে ৮ জুন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপ প্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ০৫ (পাঁচ) থেকে ০৬ (ছয়) দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।

উক্ত তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ০৮/০৬/২০২৩ তারিখ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত সপ্তাহ  থেকে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দাবদাহ বইছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়েছে। তীব্র গরম ও দাবদাহে নাকাল হচ্ছে সাধারণ মানুষ সহ স্কুল পড়ুয়া  কোমলমতি শিশুদের মারাত্মক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থার মধ্যে মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বিদ্যালয়ে গরমে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১১) নামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু ঘটনা ঘটেছে  উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ে।

এছাড়াও অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিন আজ বুধবার প্রচণ্ড গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৩টি উচ্চবিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ২৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়। বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের আজ ও আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে দুপুরে তীব্র দাবদাহে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

এদিকে তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। গত রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ ছুটি ঘোষণা করে। এবার মাধ্যমিক স্কুল এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তবে কলেজ বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...