শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

চনপাড়ার দূর্ধর্ষ সন্ত্রাসী রায়হান পিস্তল ও মাদকসহ আটক

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের অপরাধ জগতের মূলহোতা দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শমসের বাহিনীর প্রধান সহয়োগী রায়হানকে পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের ফারুক মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

আটকের সময় ভবনটির একটি কক্ষে বিছানার নিচ থেকে ১ টি বিদেশী অস্ত্র, ১টি ম্যাগজিন ও ১৫০০ ছোট পুরিয়া ৩০০ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দূর্ধর্ষ সন্ত্রাসী মাদক কারবারি রায়হানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার ২৫ জুন বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সকল তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক, গোলাগুলি, মারামারি ও সন্ত্রাসী কার্মকান্ড সহ একাধিক মামলা রয়েছে।

চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল ও রায়হান গ্রুপের মধ্যে প্রায়শই মারামারি ও গোলাগুলি সহ সংঘর্ষের ঘটনা ঘটতো। গত ২৩ জুনের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ মাসুদ ও বাবলু জানিয়েছে ওই ঘটনায় রায়হানও গুলি করেছে।

প্রসঙ্গত,এর আগে গত শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান ও জয়নাল গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলি, ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় জয়নাল গ্রুপের বাবলু ও মাসুদ নামে দুইজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...