শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

বিএনপি আগুন যে হাতে দিবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে: কাদের

কারো কোনো নিষেধাজ্ঞায়ই বাংলাদেশের নির্বাচন বন্ধ হবে না!

ডেস্ক রিপোর্ট।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুশিয়ারী করে দিয়ে বলেছেন, বিএনপি যে হাতে আগুন দেয়ার চেষ্টা করবে সে হাতই পুড়িয়ে দেওয়া হবে। যারা লুট করে হাওয়া ভবন তৈরি করেছে, যারা বঙ্গবন্ধু সহ চার নেতাকে হত্যা করেছে, গ্রেনেড হামলা চালিয়েছে। যারা ভুয়া ভোটার তৈরি করেছে, দুর্নীতিতে ৫ বার দেশকে চ্যাম্পিয়ন করেছে তারাই হলো বিএনপি। তাদেরকে কিছুতেই কোনোভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না।

শুক্রবার(১৭ জুন) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, তারা ক্ষমতায় থাকতে গণতন্ত্রকে গিলে খেয়েছে। আবারও ক্ষমতায় গেলে এবার দেশটাই গিলে খাবে। তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়। বিএনপির নিজের দলের উপর নিয়ন্ত্রণ নেই তারা কি করে একটি স্বাধীন সর্বোভৌম দেশ চালাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই রক্ত চক্ষু দেখাক, বিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন,নিজেরা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা চালাচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি লবিস্ট নিয়োগের টাকা পায় কোথায়? কারো নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন বন্ধ হবে না। বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে। বিএনপি বেসামাল হয়ে পদযাত্রা করছে। এ যাত্রাই তাদের পতনের যাত্রা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...