শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

এশিয়ার শীর্ষ ১’শ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক।।

 

 

এশিয়া মহাদেশের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাশ্ববর্তী দেশ ভারত, ভিয়েতনাম ও পাকিস্তানের একাধিক বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও নেই বাংলাদেশের পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো একটির নাম। টাইমস হায়ার এডুকেশনে এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ১৮৬তম অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ১৯২তম অবস্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

২০২৩ শিক্ষাবর্ষে টাইমস হায়ার এডুকেশনের প্রকাশিত ম্যাগাজিন থেকে এ সকল তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, বিশ্ব বিদ্যালয়ে পাঠদান পদ্ধতি, গবেষণা, জ্ঞান বিনিয়ময় ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই চারটি বিষয়ে ১৩টি দক্ষতার ভিত্তিতে এই শীর্ষ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ তালিকার ৪০১ থেকে ৫০০তম অবস্থানে বাংলাদেশের আরো অন্য ৩টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও কুমিল্লা প্রকৌশল বিশ্ববিদ্যালয়(কুয়েট)।
ম্যাগাজিনে আরো বলা হয়, মোট ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫২৬টি বিশ্ববিদ্যালয় র‍্যাংক পাওয়ার যোগ্যতা পূরণ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ‘রিপোর্টার’ হিসেবে মূল তালিকায় যুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়েছে।

এ তালিকায় রিপোর্টার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...