বিশেষ প্রতিনিধি।।
দেশে আমদানি বন্ধ থাকায় গত কয়েক মাস ধরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেনি। তবে সম্প্রতি সময়ে দেশের বাজারে পেয়াজের মূল্যবৃদ্ধির কারণে নতুন করে আমদানির খবরে ভোমরা বন্দরের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে পেঁয়াজ বোঝাই অর্ধশত ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
অনুমতি পেলেই যে কোনো সময় ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাক দেশে ঢুকবে বলে জানা গেছে। তবে ভোমরা বন্দরের কাস্টমস কর্মকর্তারা বলছেন, রোববার (২১ মে) বিকেল পর্যন্ত পেঁয়াজ আমদানির বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি।
ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট বলেন, যে কোনো সময় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হতে পারে এমন খবরে ভারতীয় ব্যবসায়ীরা আগাম রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন। এরইমধ্যে ঘোজাডাঙ্গা বন্দরে ৫০টিরও বেশি পেঁয়াজ বোঝাই ট্রাক সীমান্তে অবস্থান করছে। এছাড়া আরও অনেক পেঁয়াজবাহী ট্রাক বন্দরের পথে। অনুমতি পেলেই এসব পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছেন সিএন্ডএফ।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত পেঁয়াজ আমদানির বিষয়ে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। তবে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে বেশকিছু ট্রাকে ভারতীয় পেঁয়াজ আনা হয়েছে বলে সেখানকার ব্যবসায়ী নেতাদের কাছ থেকে শুনেছি।
তিনি বলেন, পেঁয়াজ আমদানির জন্য সরকারি অনুমতি মেলার পরও এলসি প্রক্রিয়াসহ অন্য কার্যক্রম সম্পন্ন করতে ১০/১২ দিন সময় লাগবে। এছাড়া যেসব পেঁয়াজ আগে এলসি করা হয়েছে সেগুলো আসতেও সময় লাগবে। অতি উৎসাহী হয়ে অনেক ব্যবসায়ী অগ্রিম পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিচ্ছেন।
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে রোববার বিকেল পর্যন্ত কোনো নির্দেশনা বা আইপি আসেনি।
তিনি বলেন, নির্দেশনা পেলে ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.