শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে তৎপর কাঁচপুর হাইওয়ে পুলিশ,রহস্যজনক ভূমিকায় সোনারগাঁ পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহন চাঁদাবাজদের উপদ্রুপ ক্রমশই বেড়েই চলছে,কিছুতেই প্রতিহত করা যাচ্ছে না ।
গত সাড়ে ৪ মাসে ১৬ জন পরিবহন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়েছে হাইওয়ে পুলিশ। আটক চাঁদাবাজদের স্থানীয় সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চাঁদাবাজদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের পাশাপাশি সোনারগাও থানা পুলিশের কঠোর তৎপর হওয়ার দাবি জানান পরিবহন মালিক ও শ্রমিকরা।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে হাইওয়ে পুলিশ প্রতিনিয়তই সাড়াশি অভিযান পরিচালনা করে আসছেন। এসব অভিযানে গত সাড়ে ৪ মাসে মো: সাইফুল, শরিফ, লিখন মোল্লা, জাকির হোসেন, হৃদয়, পলাশ, আক্তার খান, সোহাগ, সুজন, জনি, আব্দুল্লাহ, হৃদয় হোসেন আকাশ, ও রাব্বি নামে ১৬ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
পরিবহন শ্রমিকরা জানান, পুলিশ এক চাঁদাবাজকে আটক করলে আরেক চাঁদাবাজ রাস্তায় নামেন। এমন পরিস্থিতিতে হাইওয়ে পুলিশের পাশাপাশি স্থানীয় থানা পুলিশকেও এসব চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান শ্রমিক-মালিক নেতৃবৃন্দগন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইব্রাহীম জানান, কোন অবস্থাতেই মহাসড়কে চাঁদাবাজি করতে দেওয়া হবেনা। তথ্য প্রমাণ পেলেই চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুব আলম সুমন বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গত সোমবারেও হাইওয়ে পুলিশ একজন চাঁদাবাজকে ধরে থানায় হস্তান্তর করলে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মহাসড়কে কোন বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করলেই তাকে আইনের আওতায় আনা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...