নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর হত্যাকান্ড,বল্লমের আঘাতে ভাইয়ের হাতে ভাই খুন!
স্টাফ করেসপন্ডেন্ট।।
ছোট ভাইকে বল্লমের আঘাতে হত্যা,বড় ভাই খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমির হামজাকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব।
আদালতের রায়ের পর গ্রেপ্তার এড়াতে আমির হামজা বাইশ বছর পালাতক ছিলেন।
শনিবার (২৭ মে) বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে আটকের তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (২৬ মে) সোনারগাঁও উপজেলার কিউট পল্লী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি আমির হামজা সোনারগাঁও এর কাঁচপুরের মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়ার ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,ছোট ভাই নিহত জয়নাল আবেদীন এবং বড় ভাই আসামি আমির হামজা উভয়ই সোনারগাঁয়ের কাঁচপুরের মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া বেপারির ছেলে দুই সহোদর। নিহত ছোট ভাই জয়নাল তিন বিয়ে করেছিলেন। কিন্তু কোনো স্ত্রীর সঙ্গেই তার সংসার বেশি দিন স্থায়ী হয়নি। পরে জয়নাল চতুর্থ বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে বড় ভাই আমির হামজা ফুসলিয়ে বিয়ে করেছিলেন।
এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক দন্দ্ব ও বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার বড় ভাই আমির হামজার বল্লমের আঘাতে নিহত হয় ছোট ভাই জয়নাল।
এ ঘটনায় জয়নালের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁও থানায় বড় ভাই আমির হামজার নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের পর থেকে আমির হামজা সুকৌশলে আত্মগোপনে থাকে।
তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই গত ২৫ মে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামি আমির হামজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.