শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

আগামী দু-একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, রংপুর।।

দেশের পেঁয়াজের বাজারে আগুন। দাম অসহনীয়ভাবে বাড়তে বাড়তে ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। আগামী দু’এক দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার। এমনটিই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার(১৯ মে) সকালে দুদিনের সফরে রংপুর শহরে শালবন এলাকার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বানিজ্য মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বৈশ্বিক মন্দা মোকাবিলায় সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।

কাঁচাবাজার নিয়ন্ত্রণের দায়িত্ব মন্ত্রীর নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এটি আমার দায়িত্বে নেই। কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। এর জন্য দায়িত্বশীল বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচাবাজার উঠানামা করে, কখনো শাকসবজির দাম বাড়ে, আবার কখনো কমে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু পেঁয়াজ ও চিনির দাম নাগালের বাইরে এটা নিয়ে সমস্যা হচ্ছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি। সরকার–নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে।

মন্ত্রী বলেন,আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি পাওয়া আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে সারা বিশ্বের তুলনায় বৈশ্বিক বিবেচনায় আমরা অনেকটাই ভালো আছি। পরিস্থিতি বিবেচনায় সাময়িক ভাবে আমাদের একটু সহ্য করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী, সাবেক যুবলীগ নেতা মহসিনুল বারীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...